7050mAh ব্যাটারি সহ iQOO Z11 5G স্মার্টফোন ভারতে  লঞ্চ,জানুন দাম কত

আইকু ভারতে তাদের লেটেস্ট স্মার্টফোন হিসেবে iQOO Z11 লঞ্চ করেছে। আইকু জি11 ফোনে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সহ ব্রাইট ডিসপ্লে। ফোনের ডিসপ্লেতে 3D কার্ভড ডিসপ্লে রয়েছে যা 2000 নিট পিক HBM ব্রাইটনেস অফার করে।

আইকু জি11 ফোনের দাম 34,999 টাকা থেকে শুরু হয়। 6GB+128GB = 34,999 টাকা 8GB+128GB = 39,999 টাকা 8GB+256GB = 44,999 টাকা

আইকু জি11 ফোনে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.83-ইঞ্চির কার্ভড 3D অ্যামোলেড ডিসপ্লে। এটি 1.5K রেজোলিউশন এবং 449 PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। ফোনে 2000 nits HBM ব্রাইটনেস এবং 144Hz রিফ্রেশ রেট সহ স্মুদ ডিসপ্লে পাওয়া যায়।

আইকু জি11 ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সহ আসে। এতে OIS সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর দেওয়া। সাথে সেকেন্ডারি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ফোনটি MediaTek Dimensity 7500 Turbo প্রসেসরে কাজ করে, যা 4nm প্রসেসে তৈরি। আগের মডেলের তুলনায় এই 5G চিপসেটটি 15 শতাংশ বেশি স্মুদ পারফরম্যান্স ও 10 শতাংশ ভালো গেমিং অফার করে।

পাওয়ার দিতে ফোনে থাকছে 7050mAh ব্যাটারি যা 44W ফাস্ট চার্জিং সাপোর্টও করে। কোম্পানির জানিয়েছে যে এটি 10 মিনিটের Boost Charge ফিচার সহ আসে। এই ফিচারে 10 মিনিটে 1 শতাংশ থেকে 17 শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে।