Airtel এর বড় ধামাকা, এবার মিলবে সমস্ত রিচার্জ প্ল্যানে Unlimited Data

Airtel সম্প্রতি তার গ্রাহকদের জন্য প্রতিটি মোবাইল পোস্টপেইড প্ল্যানে আনলিমিটেড ডেটা অফার করছে। কোম্পানি আনলিমিটেড ডেটা অফারটি সমস্ত রকমের পোস্টপেইড প্ল্যানে পাওয়া যাবে।

আপনি যদি কলকাতা সার্কেলে থাকেন, তবে সমস্ত এয়ারটেল পোস্টপেইড প্ল্যানে আনলিমিটেড 4G এবং 5G ডেটা দেওয়া হচ্ছে। বেস বা সবচেয়ে দামি প্ল্যান যাই হোক না কেন, প্রতিটি প্ল্যানেই আনলিমিটেড ডেটা থাকছে।

এয়ারটেল তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে গ্রাহকরা প্রতি মাসে 300GB ডেটা পাবেন, যা 30 দিন পর্যন্ত থাকবে। পোস্টপেইড মোবাইল প্ল্যানের কথা বললে, সমস্ত প্ল্যানই আনলিমিটেড ডেটা অফার করে। অন্তত কলকাতা সার্কেলের ক্ষেত্রে এটি প্রযোজ্য।

তবে এখনও নিশ্চিত নয় যে কোম্পানি বাকি সার্কেলেও একই অফার দিচ্ছে কিনা। এয়ারটেলের 5G নেওয়ার্ক এখন দেশের প্রতিটি সার্কেলে পাওয়া যাচ্ছে।

এয়ারটেলের কাছে এমনই একটি 450 টাকার কম দামের রিচার্জ প্ল্যান রয়েছে যা গ্রাহকদের প্রতিদিন 4GB ডেটা সুবিধা দিচ্ছে। সাথে 5G গ্রাহকরা আনলিমিটেড ডেটার সুবিধাও পাবেন।