First Sale: Motorola এর 6500mAh ব্যাটারি সহ নতুন 5G ফোনের সেল শুরু

মোটোরোলা সম্প্রতি ভারতে তার নতুন Motorola Edge 70 Pro+ লঞ্চ করেছিল, যার আজ অর্থাৎ 11 জুন ভারতে এর প্রথম বিক্রি শুরু হচ্ছে।

মোটোরোলা এজ 70 প্রো+ ভারতে একটি মাত্র ভেরিয়েন্টে 8 জিবি RAM + 256 জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে, যার দাম 47,999 টাকা। এতে Axis এবং ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে ফোন কেনাকাটায় 3000 টাকার ইনস্ট্যান্ট  ছাড় পাওয়া যাবে।

এজ 70 প্রো+ ফোনে রয়েছে 6.8 ইঞ্চির 1.5K সুপার এইচডি+ এক্সট্রিম AMOLED ডিসপ্লে। এতে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 5200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া। এতে 4nm MediaTek Dimensity 8500 Extreme প্রসেসরও পাওয়া যাবে

ফোনে OIS-সহ 50MP Sony LYTIA 710 প্রাইমারি ক্যামেরা রয়েছে। আরও রয়েছে 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যা 3.5x অপটিক্যাল জুম ও 50x AI Super Zoom Pro সুবিধা দেয় এবং 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স। ফোনের সামনে রয়েছে 50MP অটোফোকাস ক্যামেরা।

এজ 70 প্রো+ মডেলে রয়েছে 6500mAh-এর সিলিকন-কার্বন ব্যাটারি এবং এটি 90W ওয়্যারড এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।