আপনি যদি 30,000 টাকার কম বাজেটে একটি ভাল স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এই খবর আপনার জন্য। আসলে রিয়েলমির শক্তিশালী স্মার্টফোন রিয়েলমি জিটি 7টি লঞ্চ দাম থেকে বর্তমানে 7000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।
রিয়েলমি জিটি 7টি ফোনটি এখন Flipkart সাইটে 27,999 টাকা দামে বিক্রি হচ্ছে। তবে বলে দি যে রিয়েলমি জিটি 7টি ফোনটি 34,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। যার মানে ফোনটি সোজা 7000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে।
ফোনে OIS সুবিধা সহ 50MP Sony IMX896 প্রাইমারি ক্যামেরা এবং এর পাশাপাশি 8MP একটি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স যুক্ত রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 32MP একটি ক্যামেরা।
ডিসপ্লের ক্ষেত্রে স্মার্টফোনে রয়েছে 6.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 6000 নিটস পর্যন্ত অফার করে। এই স্মার্টফোনটি MediaTek Dimensity 8400-Max প্রসেসর কাজ করে
এই ফোনের অন্যতম প্রধান ফিচার হলো এর বিশাল 7000mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে একবার চার্জে চলে। এটি 120W ফাস্ট চার্জিং সুবিধা সাপোর্ট করে,