2000 টাকা ছাড় সহ Vivo T5 Pro ফোনের সেল শুরু, রয়েছে 9020mAh ব্যাটারি

আজ 21 এপ্রিল ভিভো টি5 প্রো ফোনটি ভারতে প্রথমবার বিক্রি করা হবে। বলে দি যে ভিভো টি5 প্রো ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর 9020mAh দীর্ঘ ব্যাটারি। ভিভো টি5 প্রো ফোনের বিক্রি Flipkart থেকে হবে।

ভিভো টি5 প্রো ফোনের 8GB RAM + 128GB স্টোরেজের দাম 29,999 টাকা রাখা হয়েছে। এছাড়া 8GB+256GB স্টোরেজ মডেলটি 33,999 টাকা এবং 12GB+256GB স্টোরেজটি 39,999 টাকায় কেনা যাবে।

ভিভো টি5 প্রো ফোনে 2000 টাকার ছাড় দিচ্ছে কোম্পানি। গ্রাহকরা এতে HDFC, SBI, Axis ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড পেমেন্টে 2000 টাকার পেতে পারেন। এছাড়া UPI পেমেন্টেও একই অফার পেতে পারেন গ্রাহকরা।

ভিভো টি5 প্রো ফোনের ফিচারগুলি। এতে 6.83-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া। ফোনে রেজোলিউশন 1.5K, রিফ্রেশ রেট 144Hz এবং পিক ব্রাইটনেস 5000 নিট অফার করা হয়েছে।

ভিভোর এই ফোনে কোয়ালকম এর লেটেস্ট চিপসেট Snapdragon 7s Gen 4 দেওয়া হয়েছে। এটি পারফরম্যান্স-ভিত্তিক চিপসেট যা 1.2 মিলিয়ান থেকে বেশি AnTuTu স্কোর করেছে। এটি 12GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।

ভিভো টি5 প্রো ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ক্যামেরা সহ পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ভিভো টি5 প্রো ফোনে বিশাল 9020mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 90W ফাস্ট ওয়্যারড চার্জিং , রির্ভাস চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে।