Redmi এর 6300mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোনের সেল শুরু, দাম 11499 টাকা

শাওমির সদ্য লঞ্চ হওয়া Redmi A7 Pro 5G সস্তা 5G স্মার্টফোনের সেল ভারতে বিক্রি শুরু হয় গেছে। রেডমি এ7 প্রো 5জি ফোনে 6300mAh ব্যাটারি এবং 120Hz বিশাল ডিসপ্লের মতো ফিচার দেওয়া।

ভারতে রেডমি এ7 প্রো 5জি দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে: 4GB RAM + 64GB এবং 4GB RAM + 128GB। রেডমি এ7 প্রো 5জি ফোনের দাম 12,499 টাকা থেকে শুরু হয়। দ্বিতীয় মডেলের দাম 13,499 টাকা।

শাওমি ফোনে অফার হিসেবে 1000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এই রেডমি স্মার্টফোনটি ই-কমার্স ওয়েবসাইট Amazon India এবং Mi.com থেকে কেনা যাবে।

রেডমি এ7 প্রো 5জি ফোনে 6.9 ইঞ্চির HD+ LCD টাচস্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 800 নিট পিক ব্রাইটনেস দেওয়া। কোম্পানি এই ডিভাইসে তাদের নিজস্ব "Wet Touch Technology 2.0" অফার করেছে।

প্রসেসর হিসেবে এটি অক্টাকোর Unisoc T8300 চিপসেটে আসে। এটি Android 16 ভিত্তিক শাওমি এর HyperOS 3 এ চলে। কোম্পানি এই ফোনে 4 বছরের OS আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলে দাবি করেছে।

ফোনে পাওয়ার দিতে শক্তিশালী 6300mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি 15W ওয়্যারড চার্জিং এবং 7W ওয়্যারড রির্ভাস চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য থাকছে 32 মেগাপিক্সেল প্রাইমারি  ক্যামেরা এবং সেলফি তোলার জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।