50MP সহ Samsung ফ্ল্যাগশিপ ফোন হল 16 হাজার টাকা সস্তা

আপনি যদি Samsung-এর কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ হতে পারে। স্যামসাং গত বছর লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S25 5G ফোনটি দুর্দান্ত ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। 

Amazon সাইটে স্যামসাং গ্যালাক্সি এস25 5জি ফোনের 12GB/256GB মডেলটি বর্তমানে Amazon সাইটে 66,743 টাকা দামে লিস্ট করা হয়েছে। তবে গত বছর জানুয়ারী মাসে 80,999 টাকায় লঞ্চ হয়েছিল।

ব্যাঙ্ক অফারে HDFC ক্রেডিট কার্ড পেমেন্টে সোজা 2500 টাকা ছাড় পাওয়া যাবে, যার পরে ফোনের দাম আরও কমে 64,243 টাকা হয় যাবে। পুরোনো ফোন এক্সচেঞ্জ করে নতুন স্মার্টফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন।

গ্যালাক্সি এস25 5জি ফোনে 6.2-ইঞ্চির Full HD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে দেওয়া। ডিসপ্লের রেজোলিউশন 1080×2340 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 2600 নিট পিক ব্রাইটনেস দেওয়া। গ্যালাক্সি এস25 5জি Qualcomm Snapdragon 8 Elite চিপসেটে কাজ করে।

গ্যালাক্সি এস25 5জি ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 10MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 12MP টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফির জন্য 12MP ফ্রন্ট ক্যামেরা পেয়ার করা।