6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Samsung Galaxy F70e 5G ফোনের বিক্রি শুরু

Samsung F-Series এর আওতায় Galaxy F70e 5G সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5জি ফোনের আজ 17 ফেব্রুয়ারি প্রথম সেল রাখা হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5জি ফোনের 4GB + 128GB স্টোরেজ সহ বেস ভেরিয়েন্টের দাম 13,999 টাকা থেকে শুরু হয়। পাশাপাশি, 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ টপ ভেরিয়েন্টের দাম 15,499 টাকা রাখা হয়েছ।

স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে 6.7-ইঞ্চি HD+ (720×1,600 পিক্সেল) LCD স্ক্রিন যার রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত এবং পিক ব্রাইটনেস 800 নিট পর্যন্ত। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 16-ভিত্তিক One UI 8-এ চলে।

পারফরম্যান্সের জন্য অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট দেওয়া, যা 2.4GHz এর হাই ক্লক স্পিড অফার করে।

গ্যালাক্সি এফ70ই 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার একটি 50MP প্রাইমারি ক্যামেরা সাথে 2MP ডেপথ সেন্সর পেয়ার করা। সেলফির জন্য, ফোনে পাওয়া যাবে 8MP ফ্রন্ট ক্যামেরা।

গ্যালাক্সি এফ70ই 5জি ফোনে পাওয়ার দিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। লেটেস্ট হ্যান্ডসেটটি AnTuTu বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে প্রায় 623,000 স্কোর করে। এছাড়া ডিভাইসে একটি ARM Mali G57 GPU, 6GB পর্যন্ত LPDDR4x RAM এবং 128GB স্টোরেজ রয়েছে।